মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
ছবিঃ প্রতিকী

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের ছোট সন্তান।

নিহতের পারিবারিক সূত্র ও স্বজন মেজবা রহমান জানান, শিশু রাফসানের বাবা শেখ রাশেদ হোসেন গত প্রায় দুই বছর ধরে কাজের সূত্রে সৌদি আরবে অবস্থান করছেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে রাফসান ছিল ছোট।

রবিবার দুপুরে পরিবারের সবার অলক্ষে বাড়ির পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় শিশুটি। পরবর্তীতে ভাসমান অবস্থায় তার চাচা আলাউদ্দীন শেখ তাকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু বলেন, "ফুটফুটে শিশু রাফসানের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।"

পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

পরের সংবাদ

বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।