মূল সংবাদে যান
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‘রামায়ণ’ প্রসঙ্গে যে বার্তা দিলেন রণ

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
‘রামায়ণ’ প্রসঙ্গে যে বার্তা দিলেন রণ

সব ধরণের বিতর্কের মাঝেই এই রূপ রূপায়ন নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন রণবীর।

 রণবীরের মতে, ‘রাম চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার পেছনে আত্মবিশ্বাসের চেয়ে বড় বিষয় হলো গভীর দায়িত্ববোধ। এটি কেবল একটি সাধারণ চরিত্রের অভিনয় নয়, বরং কোটি মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়।
’
তার কথায়, ‘তাই শুধু চরিত্রের উপযোগী হয়ে ওঠাই তার একমাত্র লক্ষ্য নয়, বরং সাধারণ মানুষের সেই আস্থাকে সম্মানের সঙ্গে পর্দায় ধরে রাখাই তার কাছে এখন বড় দায়িত্ব।’
এদিকে ছবিতে রণবীরের প্রস্তুতি কাছ থেকে দেখেছেন সহশিল্পী সাই পল্লবী। তার মতে, ছোটবেলায় মনে রামের যে ছবি বা রূপ তিনি আঁকতেন, রণবীরের অভিনয়ে যেন ঠিক সেটাই জীবন্ত হয়ে উঠেছে।

আগামী দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ছবি ‘রামায়ণ পার্ট ১’। এরপর ২০২৭ সালের দীপাবলিতে আসবে সিনেমাটির দ্বিতীয় পর্ব।  সমালোচনা ও বিতর্ক পাশ কাটিয়ে রণবীর কাপুর তার অভিনয় দিয়ে দর্শকদের মন কতটা জয় করতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।
 

 

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

পরের সংবাদ

কানাডা থেকে বিতাড়িত ৩ শতাধিক বাংলাদেশি, প্রক্রিয়ায় আরও ১৩৬৮

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।