মূল সংবাদে যান
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ. ত. ম. মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুল, সদস্যসচিব অ্যাডভোকেট দীপংকর বণিক সুজিত, শাহজাহান মিয়া, শাহ রুবেলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপিকে একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে বলেন, দলটি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তখনই জনগণের ব্যাপক সমর্থন নিয়ে সরকার পরিচালনা করেছে। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, যে কোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় নেতাকর্মীদের সব সময় সজাগ থাকারও আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপনের স্থান
আগের সংবাদ

এক বছর পর বিচারক পেল সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্য...

আরও পড়ুন

বিভাগভিত্তিক আরও সংবাদ

বিভিন্ন বিভাগের সাম্প্রতিক ও গুরুত্বপূর্ণ সংবাদ এক জায়গায় পড়ুন।